মিঠাপুকুরে ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর হামলা, মামলা না নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর হামলার ঘটনায় মামলা না নেয়ার অভিযোগ উঠেছে মিঠাপুকুর থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি ওসি মোস্তাফিজার রহমান।

এ ঘটনায় শনিবার (১৫ জুন) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার যুবক রুবেল সাদী। তিনি মির্জাপুর ইউনিয়নের পোয়াথা গ্রামের আব্দুল হাকিম মিয়া ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল সাদী জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে পুলিশ সদস্য নাহিদ হাসান, রফিকুল ইসলাম পচাঁ, রাকিবুল হাসান ইমনসহ ৭/৮ সন্ত্রাসী চলতি মাসের ৬ তারিখে হামলা করে রুবেল সাদীর উপর। এসময় তারা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বেধরক পেটায় তাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসা গ্রহন করেন রুবেল সাদী। একটি এজাহার দেন মিঠাপুকুর থানায়। কিন্তু এজাহার দায়েরে ৯ দিন পেরিয়ে গেলেও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করেনি পুলিশ। উল্টো রুবেল সাদী ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি প্রদান করছেন। এরফলে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন তারা।

রুবেল সাদী বলেন, ঘটনার পরেই আমি মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না। আমার মনেহয়-পুলিশ বিবাদী পক্ষের কাছে অনৈতিক সুবিধা ভোগ করেছেন। একারণে মামলা নিচ্ছে না।

সংবাদ সম্মেলনে রুবেল সাদীর সাথে উপস্থিত ছিলেন মামলার বাদী নয়ন মিয়া ও রুবেল সাদীর আব্দুল হামিদ মিয়া।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আমি প্রকৃত ঘটনা লিখিত চেয়েছি। তা না করে তিনি সংবাদ সম্মেলন করেছেন। লিখিত পেলে অবশ্যই মামলা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply