মিঠাপুকুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও সমাপনি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে প্রাণীসম্পদ প্রদর্শনী ও সমাপনি অনুষ্ঠান বৈরাতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী সম্প্রদায়ের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

আমন্ত্রিত অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব রেজাউল আহসান। উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনোয়ার সাদাত লিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রদর্শনীতে অংশ গ্রহনকারী ৩ জনকে শ্রেষ্ট পুরস্কার ও ৯৮ জন আদিবাসী খামারীর মাঝে গরু বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply