
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায় বজ্রপাতে মঈন আলী নামে ১৮ বছরের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত মঈন আলী উপজেলার নয়ারহাট ইউনিয়নের হাসোনের চর বাজার এলাকার শুক্কুর আলীর ছেলে।
নয়ারহাট ইউপি সদস্য আইনুল ইসলাম জানান, বিকেলে জমিতে বাদামের বীজ রোপণ করছিলেন মঈন আলী। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার