ফুলবাড়ীতে ৪’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক:

করোনা দুর্যোগ পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সরকারি স্কুল মাঠে ও কাশিপুর ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে বিজিবি এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

ত্রাণ বিতরণের সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম, উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।