
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বোরো ধান রোপনের জন্য প্রস্তুতির ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে প্রায় সব জমিতে জমি ভেজানোর জন্য গভীর-অগভীর নলকূপ পানি দিয়ে সেচের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। উচু মাঠের জমি গুলোতে ধান রোপন অনেকটা শেষ হয়েছে।
এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বোরো চাষে অধিক আগ্রহী বলে জানা গেছে। উপজেলা সদরের বোতলার পাড়, বুড়ির হাট, ডাংরারহাট এলাকার পাড়ামৌলা, রতি, নাজিমখান মনি ডাকুয়া, রামশিং, চান্দামারী, সোমনারায়নসহ বিভিন্ন জমিতে চলছে বোরে ধান রোপনের কাজ।
মৌসুমের শুরুতে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপন করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে চাষিদের। ইতিমধ্যে নানা সমস্যার মধ্যেও বোরো চারা রোপনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন কৃষকরা। এখন গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে ধানের চারা রোপনের কাজ চলছে। কোনো জমিতে চলছে চাষ, বীজ তলা থেকে তোলা হচ্ছে বীজ।
এলাকার কৃষকরা বলছেন, ‘এক ফসল বিক্রি করে অন্য ফসল আবাদ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, ‘এ উপজেলার ৭ টি ইউনিয়নের বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮শ হেক্টর জমিতে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার