গাইবান্ধায় ব্রিজের নিচে মিলল তরুণীর কাটা পা

নিউজ ডেস্ক:

গাইবান্ধায় ব্রিজের নিচ থেকে অর্ধগলিত একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে ওই কাটা পা উদ্ধার করা হয়। তবে কাটা পা কোনো তরুণীর হতে পারে বলে ধারণা পুলিশের।

স্থানীয়রা জানায়, ব্রিজের পাশে জমিতে কাজ করছিলেন এক কৃষক। এ সময় পলিথিনে মোড়ানো অর্ধগলিত একটি কাটা পা দেখতে পান তিনি। পরে খবর দিলে পুলিশ কাটা পা উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এটি কোনো তরুণীর পা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাঁটুর ৪ ইঞ্চি ওপর থেকে নিখুঁতভাবে কাটা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply