গাইবান্ধায় ১৭৪ বস্তা সরকারি চালসহ ২ জন আটক

নিউজ ডেস্ক:

গাইবান্ধায় ট্রাক ভর্তি ১৭৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক হয়। বুধবার সকালে জেলা শহরের ভিএইড রোডের খন্দকার মোড় থেকে এই চাল জব্দ করা হয়।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, সম্প্রতি আব্দুল আজিজ সরকারি ওই চাল গোপনে ক্রয় করেন। পরে গাইবান্ধা শহরের জনৈক এক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে বুধবার ওই চাল ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ট্রাকসহ চালের বস্তাগুলো জব্দ করে। ৫০ কেজি ওজনের ১৭৪টি বস্তার গায়ে খাদ্য বিভাগের সিল রয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।