গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক:

গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে । এ নিয়ে গোবিন্দগঞ্জে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

জানা গেছে, ১০/১২দিন পূর্বে গোবিন্দগঞ্জে চারমাথায় কর্মরত এক পুলিশ সার্জেন্টের দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুইক রেসপন্স টিম ওই সার্জেন্টের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে প্রেরণ করে।

শুক্রবার পরীক্ষার রিপোর্টে ওই সার্জেন্টের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মজিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ট্রাফিক সার্জেন্টকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

এদিকে গোবিন্দগঞ্জের ট্রাফিক পুলিশের ইন্স্পেক্টর রুহুল আমিন জানান, ওই সার্জেন্টের সংস্পর্শে আসা ট্রাফিক পুলিশের ছয় সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য ইতিপূর্বে গোবিন্দগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক গামেন্টস্ কর্মী সহ তার পরিবারের ৫ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে ।

সূত্র: উত্তরের সময়।