গোবিন্দগঞ্জে পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় পাওয়া বহু বছরের বড় আকৃতির একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউপির আলীগ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার শাখাহার ইউপির আলীগ্রামে সরকারি পবনা পুকুর খনন করার সময় কালো কষ্টি পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তির পুরাকৃর্তি পায় সেখানে নিয়োজিত শ্রমিকরা। যার ওজন প্রায় ৮৩ কেজি। 

পরে পুকুরের পাহারাদার ভোলা নাথ এটিকে মূল্যবান ধাতু মনে করে একই গ্রামের আমিরুলের বাড়িতে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে রাখে। তিনি ভোলা আলীগ্রামের শৈলেন চন্দ্রের ছেলে।

ওই রাতেই স্থানীয়দের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই মিলন চ্যাটার্জি রাতে অভিযান চালিয়ে আলী গ্রামের আমিরুলের বাড়ির পিছনে মাটির নিচ থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান জানান, উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি আদালতের অনুমতি সাপেক্ষে বগুড়ার মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে। সূত্র্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply