গোবিন্দগঞ্জে ৫ বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা শহরের পান্তাপাড়া, মহিমাগঞ্জ সড়ক ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার এসব বাড়ি লকডাউন করা হয়।

গোবিন্দগঞ্জের ইউএনও আবু সাঈদ বলেন, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ছয়জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে উপজেলায় ১৫ জন আক্রান্ত হন। এর মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তারা উপজেলা শহরের আশপাশের বাসিন্দা।

তিনি আরো বলেন, জননিরাপত্তার কথা চিন্তা করে পাঁচটি বাড়ি লকডাউন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য বাড়িগুলো লকডাউন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply