পলাশবাড়ীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

অনলাইন ডেস্ক:

নেশার টাকা না পেয়ে পিতাকে খুন করেছে ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শফিউল ইসলামের বাড়ি রওশনবাগ বাজারের পাশে কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ছাদেকুল মাদকাসক্ত ছিল। নেশার টাকা না পেলে সে পরিবারের সদস্যদেরও মারধরও করতো। বিকালে বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয় ছাদেকুল। সন্ধ্যায় বাবা শফিউল বাড়ির পাশে রওশনবাগ বাজারে যান। তখন ছাদেকুল পেছন থেকে এসে বাবার গলা ধরে পেটে-বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

স্থানীয়রা শফিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, বাজারের লোকজন মোটরসাইকেল নিয়ে পিছনে ধাওয়া করে ছাদেকুলকে আটক করে।

পলাশবাড়ী থানার অফিসর ইনচার্জ মাসুদুর রহমান জানান, ছাদেকুলকে আটক করা হয়েছে। তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার