
নিউজ ডেস্ক:
গাইবান্ধা জেলা কারাগারের এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতি মোস্তাফিজুর রহমান লাবলু (৩৬) মাদকের মামলায় ৬ মাসের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। লাবলু রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, লাবলু সোমবার রাতে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, লাবলু গত ডিসেম্বর মাস থেকে কারাগারে ছিলেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।