সাদুল্যাপুরে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ (রংপুর):

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নামক স্থানে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার ধাপেরহাট জিসান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত অবস্থায় পিকআপচালক ব্রাক্ষণবাড়িয়া জেলার পাঞ্জারামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আহাদ আলীকে (২৩) উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনর্চাজ রতন চন্দ্র শর্মা জানান, ঢাকা থেকে আসা রংপুরগামী একটি কাভার্ডভ্যান জিসান ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি পিকআপকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হন।

গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক আহাদকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হেলপারের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী দুর্ঘটনা  সত্যতা নিশ্চিত করে জানান, এখনো হেলপারের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

এম২৪নিউজ/আখতার