
অনলাইন ডেস্ক:
সাদুল্লাপুর উপজেলার শাখার জরুরি সভা অনুষ্ঠানের জন্য একই স্থানে এবং একই সময়ে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা সভা আহ্বান করেছেন। এতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, রোববার (৩০ মে) সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলার শাখার জরুরি সভা অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয়ে সভা আহ্বান করেছে শাখাটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাকারিয়া খন্দকার। এদিকে ওই স্থান ও সময়ে অনুরূপ সভা আহ্বান করেছে শাখাটির সাধারণ সম্পাদক সাহারিয়ার খান বিপ্লব।
বিদ্যমান পরিস্থিতে একই স্থান ও সময়ে একাধিক নেতার আহ্বানে সভা অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবণতি, শান্তিশৃঙ্খলা ভঙ্গসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনাকঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবীনেওয়াজ।
এরই মধ্যে ওই ধারা উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে শনিবার রাতে মাইকে প্রচারণা চালানো হয়েছে। এতে বলা হয়েছে রোববার (৩০ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উভয় স্থানের ৩০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো।
সাদুল্লাপুর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ওইস্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বার্তা২৩
এম২৪নিউজ/আখতার