সুস্থ্য হয়ে রমেক হাসপাতাল থেকে বাড়ি ফিরলো ঠাকুরগাঁওয়ের সেই শিশুটি

রংপুর অফিস:

লকডাউনে এ্যম্বুলেন্সের ভাড়া না থাকায় ১১০ কিলোমিটার অটো রিকশা চালিয়ে ঠাকুরগাঁও থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৭ মাসের শিশু সন্তান জান্নাত এখন সম্পুর্ন সুস্থ্য।

রোববার দুপুরে শিশুটি বাবামায়ের সাথে বাড়ি ফিরেছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি পিকআপে করে সেই অটো রিকশাটিসহ সুস্থ্য জান্নাতকে নিয়ে তার পিতা, মাতা, মামা, নানা ও নানিসহ হাসাপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

গত ১৩ এপ্রিল পেটের ব্যাথা ও রক্ত বমি নিযে প্রথমে ঠাকুরগাঁও সদর উপজেলার সালনন্দ গ্রামের তারেক ইসলামের কন্যা জান্নাতকে ঠাঁকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করালে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু এ্যাম্বুলেন্স ভাড়ার টাকা না থাকায় ১৭ এপ্রিল শ্যালকের অটো রিকশায় সকালে রওনা দিয়ে বিকেল সাড়ে তিনটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন তিনি।

বিষয়টি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ হলে শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও ব্যক্তি। হাসপাতালে সফল অস্ত্রপাচার হওয়ার পর রোববার সকালে তাকে ছাড়পত্র দেয়া হয়।

শিশুটির পিতা তারেক ইসলাম জানান, আমার শিশুটির অপারেশন ও চিকিৎসবার সব টাকা দিয়েছে স্বপ্ন নামের একটি আউটলেটের মালিক। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া ৫ লাখ টাকা দিয়ে জমি বন্দক নিয়েছি। এটা আমার অনেক বড় পাওনা। যেহেতু আমরা গরীব মানুষ। সেকারণে টাকা গুলো নিজের কাছে না রেখে সাথে সাথে আমি জমি বন্দক নিয়েছি, মেয়ের ভবিষ্যতের জন্য। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply