
নিউজ ডেস্ক:
ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহার আনন্দ বিষাদে পরিণত হয়েছে। একই দিনে দুই সন্তানকে হারিয়ে পাথর পরিবারের সদস্যরা।
এমনই ঘটেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১ নং গেদুরা ইউনিয়নের মেদনিসাগর গ্রামে। বুধবার (ঈদের দিন) বিকেলে গ্রামে আপন দুই বোন বাড়ির পাশে ডোবার পানিতে গোসল করতে গেলে, ঐ ডোবার পানিতে মৃত্যু বরণ করে।
তারা হলো, শিমু (০৯) ও জান্নাতুন (০৪)। তারা ওই গ্রামের শাহাবুল আলম (জাম্বু’)র মেয়ে। এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুরের খাওয়া শেষে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে খেলতে বের হয়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন লাশ উদ্ধার করে।
এম২৪নিউজ/আখতার