
নিউজ ডেস্ক:
চার দিন পর ঠাকুরগাঁওয়ের সাবুল আকতার নামে বাংলাদেশি গরু ব্যবসায়ীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার দুপুরে বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করে বিএসএফ।
পাড়িয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলতাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবুল আকতারের লাশ পাড়িয়া ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান ও পুলিশের উপস্থিতিতে তার পরিবারকে ফেরত দেয় বিজিবি।
গত শনিবার ভোরে সাবুল আখতারসহ কয়েক জন মিলে পাড়িয়া সীমান্তের ৩৮৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সবাই পালিয়ে গেলেও সাবুল ঘটনাস্থলে নিহত হয়। পরে সীমান্তের ৩৮৪ নম্বর পিলার এলাকা থেকে ভারতের ১৭১ বিএসএফ ব্যাটালিয়নের বারঘরিয়া ক্যাম্পের জওয়ানরা ওই লাশ নিয়ে যায়।
সূত্র: ডেইলী বাংলাদেশ।