ঠাকুরগাঁওয়ে দুই নদীর খনন কাজ শুরু

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে টাংগন ও শুক নদীর পুনঃখননের কাজ বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন নদী খননের কাজ উদ্বোধন করেন।  

এসময় উপস্থিত ছিলেন ডিসি ড. কে এম কামরুজ্জামান সেলিম,  বাপাউবো রংপুর অঞ্চল প্রধান জ্যোতি প্রসাদ ঘোষ, এএসপি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ,বাপাউবো ঠাকুরগাঁও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, বাপাউবো নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মাহবুবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। 

সারাদেশে নদী, খাল, জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ৬ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁওয়ের শুক নদীর ২৪ কিলোমিটার ও ২৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে টাংগন নদীর ৩৫ কিলোমিটার পুনঃখনন করা হবে।