
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী শ্রাবণী রানীকে গলা কেটে হত্যার অভিযোগে সৎ মামা সোহাগ বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা-পল্টন গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে শ্রাবণী রানীর বাবা ভবেশ চন্দ্র বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় সোহাগ বর্মনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত সোহাগ বর্মনকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সন্ধ্যায় বাড়িতে ঢুকে গলা কেটে স্কুল ছাত্রী শ্রাবণী রানী রায়কে খুন করে সৎ মামা সোহাগ। পরে পুলিশ বাড়ির বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে। শ্রাবণী ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।