
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের বিরল উপজেলায় ঢেপা নদীতে নিখোঁজ এক কিশোরকে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মতিন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাযর বাসিন্দা। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মী সাজেদুর রহমান জানান, শুক্রবার দিনাজপুর বিরলের ভদ্র বাজার সংলগ্ন ঢেপা নদীর ব্রিজের নিচে বুধু দেব শর্মা নামে এক কিশোর ডুবে যায়। তাকে উদ্ধার করতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসে। শনিবার সকাল থেকেই তারা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছিল।
তিনি আরো জানান, ডুবুরি দলের সদস্য আব্দুল মতিন প্রথমবার ডূব দিয়ে তিন মিনিট পানির নিচে ছিলেন। দ্বিতীয়বার ডুব দিয়ে অনেকক্ষণ পর না উঠলে উপরে থাকা সহকর্মীরা তাকে অসুস্থ অবস্থায় টেনে তোলেন। সঙ্গে সঙ্গে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার