টিফিন-রিকশা ভাড়ার টাকা ত্রাণ তহবিলে দিলো স্কুলছাত্রী

নিউজ ডেস্ক:

করোনা মোকাবেলার অংশ হিসেবে টিফিনের টাকা ও রিকশা ভাড়া বাঁচিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিলেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী সারা তাসনিম সৌমী। 

মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমের হাতে এই টাকা তুলে দেন ওই স্কুলছাত্রী ।

দিনাজপুর শহরের বালুয়াাডাঙ্গা এলাকার পল্লী চিকিৎসক আব্দুস সবুরের মেয়ে সারা তাসনিম সৌমি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা দেন।  এ সময় তার মা মেরিনা আক্তার উপস্থিত ছিলেন।

দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম জানান, নিজের টিফিন ও রিকশা ভাড়ার টাকা টাকা বাঁচিয়ে সপ্তম শ্রেণির এক মেধাবী  ছাত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে অর্থ প্রদান করল তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো। ভবিষ্যতে ছাত্রীর যে কোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন প্রস্তুত।

ডিসি আরো বলেন , জাতির এই সংকটে এই ক্ষুদে শিক্ষার্থী যেভাবে এগিয়ে এসেছে সত্যি সে একদিন ভালো মানুষ হিসেবে সমাজে আলো ছড়াবে এবং দেশ ও জাতির জন্য কাজ করে যাবে।

সৌমী  জানান, তার সেনা বাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন রয়েছে। ক্যাডেটও চান্স পেয়েছিলেন, কিন্তু ভাইভাতে টিকতে পারেননি। আগামীতে তিনি সেনা বাহিনীর অফিসার হওযার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে চান।