দিনাজপুরে মহান বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক:

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করছে জেলাবাসী। এ সময় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সবাই।

সোমবার প্রথম প্রহরে ডিসি কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ডিসি মাহমুদুল আলম, এসপি আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিস্তম্ভ উম্মুক্ত করে দেয়া হয়।