দিনাজপুরে ৯শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:

দিনাজপুরে ৯শ’ পিচ ইয়াবাসহ শাহনেওয়াজ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। আটক শাহনেওয়াজ হোসেন সদর উপজেলার আটর আইহাই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। 

মঙ্গলবার (১০ মার্চ) মাদক ব্যবসায়ীকে আটক করলেও বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মার্চ দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন ১০ নম্বর কমলপুর ইউপি ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাকিহারী গ্রামে অভিযান চালানো হয়। পরে ৯শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. শাহনেওয়াজ হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রসহ মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করেছেন। শাহনেওয়াজ হোসেনের বিভিন্ন থানায় ছয়টি মাদক আইনে মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে কোতয়ালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।