দিনাজপুরে ৯ বিদ্যালয়ে কেউ পাস করেনি

নিউজ ডেস্ক:

জেএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের নয়টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। যদিও এসব বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক থেকে দশজন।

বিদ্যালয়গুলো হলো- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই জুনিয়র স্কুল, নীলফামারী সদরের রামগঞ্জ জুনিয়র গার্লস স্কুল, কুড়িগ্রাম সদরের মেহেরুননেছা জুনিয়র গার্লস স্কুল, লালমনিরহাটের আদিতমারী উপজেলার গুবদাহ জুনিয়র হাইস্কুল, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী জুনিয়র স্কুল, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ট্রেপরীগঞ্জ জুনিয়র গার্লস স্কুল, একই জেলার বোদা উপজেলার বোদা পাউরা আদর্শ জুনিয়র গার্লস স্কুল, আটোয়ারী উপজেলার জসিমন নেছা জুনিয়র গার্লস স্কুল, একই উপজেলার চাপরাগড় আদর্শ জুনিয়র স্কুল।

 দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, যেসব বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি সেসব বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করা হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।