
নিউজ ডেস্ক:
দিনাজপুরের পাবতীপুরে ট্রলির ধাক্কায় ইব্রাহীম নামে ৪র্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে পলাশবাড়ী-পার্বতীপুর সড়কের নওদাপাড়া মোড়ে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পলাশবাড়ী ইউপির নওদাপাড়া গ্রামের উজ্জ্বল আলীর ছেলে ইব্রাহীম বাইসাইকেলে পার্বতীপুরে আসছিলো। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রলি সাইকেলকে ধাক্কা দেয়। ট্রলির চাকার নিচে ছিটকে পড়ে ইব্রাহীম। মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রলির ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ট্রলিটি থানা হেফাজতে নিয়ে যায়। পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় নিহত ইব্রাহীমের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার