পার্বতীপুরে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারীদের দুদকের জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান এ জিজ্ঞাসাবাদ শুরু করেন। 

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালায় দুদক। সে সময় ঘুষের এক কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। 

এ মামলা তদন্তকারী দুদকের ইন্সপেক্টর জিন্নাতুর রহমান জানান, পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের বাড়ি ও অফিসের বিভিন্ন কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।  

তিনি আরো বলেন, আরো তথ্য পাওয়ার পর তাজুল ইসলামের রিমান্ড চাওয়া হবে। বর্তমানে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।