
নিউজ ডেস্ক:
দিনাজপুরে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এই ঘটনায় সহযোগীসহ চারজনকে আটক করেছে কোতয়ালী পুলিশ।
আটককৃতরা হলো- দিনাজপুর শহরের বালুবাড়ী সুইপার কলোনীর রংবাজ কুমারের ছেলে শান্ত কুমার (২০), সদর উপজেলার উমরপাইল বালুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে বুলবুল (১৮), কাউগাঁও এলাকার ওসমান গনির ছেলে মো. সাজু (১৮) এবং শহরের মিশনরোড এলাকার ওবায়দুর সরকারের মেয়ে পাতা সরকার (১৮)। আরও ধর্ষককে খুুঁজছে পুলিশ।
বাদীর এজাহারের বর্ণনা দিয়ে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে পাতা সরকারের সহযোগিতায় বান্ধবী ওই স্কুলছাত্রীকে নিয়ে সদর উপজেলার বেশ সুপরিচিত লক্ষীতলা হোটেলে খাওয়ার জন্য যায় স্কুলছাত্রীর বন্ধু শান্ত কুমার। সেখানে খাওয়ার পর পথিমধ্যে সদর উপজেলার কাউগাঁও এলাকায় মো. সাজুর দুলাভাইয়ের বাড়িতে স্কুলছাত্রীকে নিয়ে গিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। রাতে মেয়েটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে কোতয়ালী থানায় এ বিষয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ৩ জন ও সহযোগী পাতা সরকারকে আটক করে। ধর্ষণের সঙ্গে জড়িত আরও একজনকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান কোতয়ালী থানার ওসি।
এই ঘটনার ওই ছাত্রীর মা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।