সিএনজিতে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৫

নিউজ ডেস্ক:

দিনাজপুর ফুলবাড়ীতে সিএনজিতে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় দুটো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতরা হলেন- দিনাজপুর সদরের ভবাই নগরের মনিরুজ্জামান, পার্বতীপুরের মোস্তফাপুর গ্রামের সূর্যমনি হাসদা, ফুলবাড়ী পৌর এলাকার দ্বীপক প্রসাদ, সুজাপুরের নয়ন মনি ও আজিজা সুলতানা।

শনিবার সকালে ফুলবাড়ী-মদিলাহাট সড়কের বাসুদেবপুর পাকড়ডাঙ্গায় সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি মদিলাহাট যাচ্ছিলো। বাসুদেবপুরে প্রাইভেটকারটি সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে দুটো গাড়িই দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজির পাঁচ যাত্রী আহত হন।

ফুলবাড়ী থানার ওসি ফখরুল হাসান জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূর্যমনি হাসদাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলােদেশ।