স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় সাবেক প্রেমিক গ্রেফতার

নিউজ ডেস্ক:

দিনাজপুরের ঘোড়াঘাটে দশম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর এবার সাবেক প্রেমিক রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টা উপজেলার ওসমানপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রায়হান উপজেলার তেঁতুলতলা গ্রামের শেখের ছেলে।

এদিকে সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই কিশোরীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম ,সহকারী পুলিশ সুপার মমিন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।

এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, যে ঘটনাটি ঘটেছে এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। ভিকটিমের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।

সকালে গ্রেফতার হলেন, ঘোড়াঘাট উপজেলার ঘুঘুরা (ভোতরা পাড়া) গ্রামের লাল মিয়ার ছেলে নাইট গার্ড এবং ছদ্মবেশী প্রেমিক লাবু মিয়া একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজমিস্ত্রি আশরাফুল ইসলাম এবং পৌর বাউপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি ওমর ফারুক। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply