হিলিতে শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের হিলিতে খেলার কথা বলে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রেজোয়ান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার (২৩ অক্টোবর) উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটক রেজোয়ান ওই গ্রামের রেজাউলের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুর তিনটার দিকে রেজোয়ান প্রতিবেশী এক শিশুকে খেলার কথা বলে পার্শ্ববর্তী পান বরজে নিয়ে যায়। এসময় রেজোয়ান শিশুটিকে মুখ বেধে ধর্ষণ করার পর তাকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায় এবং আশঙ্কাজনক দেখে তার মা স্থানীয়দের সহায়তায় দ্রুত প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে রক্তপাত বন্ধ না হলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানে ভর্তি রয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply