
নিউজ ডেস্ক:
নীলফামারীর জলঢাকায় ১৮টি চোরাই বাইসাইকেল সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত রবি ও সোমবার ২দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই সাইকেল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই বিল্লা পুলিশের একটি টিম নিয়ে রবি ও সোমবার ২দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৮টি বাইসাইকেল সহ ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার উত্তর কাজিরহাট টন্না মামুদের ছেলে মহুবার রহমান (৬৫), বাস্ট্যান্ড দিঘীরপাড় অলিয়ার রহমানের ছেলে সুমন ইসলাম (২৬), কিশোরগঞ্জ কফিলউদ্দিনের ছেলে বাহারুল (৩৪), ও আমরুল বাড়ির আজারুদ্দিনের ছেলে সাজু (৩০) ও মানিকের ছেলে শাহিন কালা (৩২)।
গ্রেফতারকৃত সকলকে নীলফামারী আদালতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার