ডোমারে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকচাপায় আমির হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেলে ডোমার-চিলাহাটি সড়কের বাজার মায়া মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

আমির হোসেন উপজেলার বোড়াগাড়ি ইউপির পশ্চিম বাগডোগড়া এলাকার এনায়েতুল্লাহর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টার দিকে ডোমার বাজার থেকে সাইকেলে করে আমির হোসেন নিজ বাড়ি যাওয়ার পথে বাজারের পাশেই মায়া মার্কেটের সামনে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক হতে আসা দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাজারের ব্যাবসায়ীরা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে ডোমার থানায় রাখা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply