রংপুর র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুর র‌্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া ২নং নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। র‌্যাব ১৩। এসময় দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ওই তিন আসামি হলো, লালমনিরহাটের হাতিবান্ধা জাউরানীর মো. জালাল উদ্দিন, কালীগঞ্জের চলবলার মো. জুয়েল হোসেন (২৫), কালীগঞ্জের খামারভাতী এলাকার দবিয়ার রহমান।

এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কথা স্বীকার করেছেন। এই অবৈধ মাদক ব্যবসায়ীদের গডফাদার ও সহযোগীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে জানা গেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply