
নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাবা মায়ের উদাসীনতায় লাশ হলো দুই শিশু। পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বুধবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউপির টাকাহারা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই বছর বয়সী আসাদুজ্জামান আসাদ ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং আড়াই বছরের রহমত উল্লাহ রফিকুল ইসলামের ছেলে। তাদের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবীডুবা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে শিশু দুটি খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের আর দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ওই পুকুরের মালিক মিজানুর রহমানের স্ত্রী রওশন আরা পুকুর পাড়ে গেলে আসাদকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসে।
এ সময় আসাদকে পানিতে ভাসমান অবস্থায় আর রহমত উল্লাহকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। রহমত উল্লাহ বেঁচে আছে সন্দেহে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। কিন্তু কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার