
নিউজ ডেস্ক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক পদে যোগদান করেছেন অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্কর। উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে গত ১৭ ডিসেম্বর আব্দুল মতিন লস্করকে এ পদে যোগদান করতে বলা হয়।
এর আগে তিনি রংপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। একই প্রজ্ঞাপন বলে মাহমুদুর রহমানকে সহকারী পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। তিনি রংপুর কারমাইকেল কলেজের ইসলামিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্কর ১৯৬৫ সালে রংপুরের গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি সুন্দরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
১৯৯৩ সালে ১৪তম বিসিএসের মাধ্যমে পলাশবাড়ি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবনের সূচনা করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে রংপুর সরকারি কলেজ, ২০১০ সালে কুড়িগ্রাম সরকারি কলেজ এবং ২০১১ সালে পদোন্নতি পেয়ে পূণরায় রংপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন।
এদিকে, গত ৯ জানুয়ারি রংপুর সরকারি কলেজে নানা আয়োজনের মধ্যে দিয়ে অধ্যাপক এস এম আব্দুল মতিন লস্করের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দাবানল
এম২৪নিউজ/আখতার