
নিউজ ডেস্ক:
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে নবনির্মিত শিশু হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই হাসপাতালের তিনতলা বিশিষ্ট ভবনটি রংপুর বিভাগের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হবে। ১০০ শয্যা এ হাসপাতালে ১০টি আইসিইউ বেড এবং চিকিৎসকদের জন্য দুটি ও নার্সদের জন্য একটি আবাসিক কোয়াটার রয়েছে। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী মিলে এখানে ৬৪ জন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান, ডিসি আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু, রংপর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

সূত্র: ডেইলী বাংলাদেশ।
