
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে বেপরোয়া গতির পিকআপের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারিয়ে আবির নামে ছোট্র এক শিশু। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বালারহাট-হুলাশুগঞ্জ সড়কের পাশে খেলা করছিল দাউদপুর গ্রামের স্বজন মিয়ার শিশুপুত্র আবির হোসেন (৩)। এসময় বালারহাটগামী একটি বেপরোয়া পিকআপ ভ্যানের নিচে পড়ে পিষ্ট হয় শিশু আবির। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
আশপাশের লোকজন লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে। ঘাতক পিকআপটি নিয়ে চালক পালিয়ে যায়।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।