
রংপুর অফিস:
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্তু আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দারা জামার স্থাপন করায় সমাবেশ স্থলে মোবাইলের নেট ওয়ার্ক বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন স্থান থেকে আগত নেতা কর্মীরা।
এদিকে শনিবার দুপুর ২ টায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবার কথা থাকলেও আকস্মিক ভাবে একদিন আগে শুক্রবার থেকে রংপুর জেলা মটর মালিক সমিতি শনিবার সন্ধা পর্যন্ত দুদিন ব্যাপি পরিবহন ধর্মঘট আহবান করায় আগাম প্রস্তুতি হিসেবে মহাসমাবেশে যোগ দেবার জন্য সমাবেশ স্থল সহ নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরী করে সেখানে অবস্থান নিয়ে আছেন কয়েক হাজার দলীয় নেতা কর্মী।
ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু আগেই বৃহসপতিবার রাতেই রংপুর বিভাগের ৮ জেলা বিশেষ করে ঠাকুরগাও , পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক বাস ভাড়া করে এবং ট্রেন যোগে রংপুরে এসে পৌঁচেছেন কয়েক হাজার নেতাকর্মী। তারা নগরীর বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে অবস্থান নেন শুক্রবার সকাল থেকে তারা সেখানে আছেন। আজ শনিবার সকালে সমাবেশ স্থলে যাবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
মহাসমাবেশ স্থল রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা গেছে শুক্রবার রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী খোলা আকাশের নীচে অবস্থান করছেন। তারা মহু মহু শ্লোগান দিচ্ছেন। সেখানে অবস্থান করছেন মহাসমাবেশের সমন্ময়কারী ও বিএনপির যুগ্ন মহাসচিব হারুনর রশীদ এমপি, ভাইস চেয়ারম্যান ডা, জাহিদ হোসেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব্ দুলূ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। তাদের অবস্থান করার জন্য সাহস জোগাচ্ছেন। এ ব্যাপারে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক জানান তিনি নিজেও নেতা কর্মীদের সাথে রাতে সমাবেশ স্থলে অবস্থান করবেন।
এদিকে পঞ্চগড় জেলার তেতুলিয়া থেকে আসা বিএনপি নেতা মোবাচ্ছের হোসেন জানান তারা শুক্রবার থেকে পরিবহন ধর্মঘটের খবর জানার পর বৃহসপতিবার রাতেই ট্রাক ভাড়া করে দু শতাধিক নেতা কর্মী তিনটি ট্রাকে শুক্রবার ভোরে সভাস্থলে এসে পৌঁচেছেন সমাবেশ সফল করে তারপরই কবাসায় যাবেন বলে জানালেন।
একই কথা বললেন ঠাকুরগাও থেকে আসা মনসুর আলী, সাজ্জাদ সহ কয়েকজন বিএনপি নেতা কর্মী জানালেন সভাস্থলে বিকেলের পর থেকে মোবাইল নেট ওর্য়াক নেই সম্ভবত নেট ওর্য়াক জ্যামার দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কারন অনেক চেষ্টা করেও মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছেনা।
অপরদিকে গাইবান্ধার পলাশবাড়ি থেকে এসেছেন উপজেলা বিএনপির সদস্য মকবুল হোসেন ও আব্দুল মান্নান তারা ২০ জন মালবাহি ট্রাকে করে রাতে রওয়ানা দিয়ে সরাসরি সভাস্থলেই এসেছেন। রাতে সভা স্থলেই থাকবেন বলে জানিয়েছেন।
এদিকে নগরীর জুম্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, রবাটসনগজ্ঞ স্কুল মাঠ, সিও বাজার, খটখটিয়া, আলমনগর সহ বিভিন্ন এলাকায় নেতা কর্মীদের জন্য অস্থায়ী প্যান্ডেল তৈরী করেছে মহানগর বিএনপি। সেখানে সেচ্ছসেবকরা দেখভাল করছেন। রবাটসনগজ্ঞ স্কুল মাঠে দায়িত্বে থাকা যুবদল নেতা মাসুম জানালেন নেতা কর্মীদের জন্য ধানের খড় বিছিয়ে দেয়া হয়েছে উপরে সামিয়ানার কাপড় দেয়া হয়েছে। নেতা কর্মীরা রাতে নিজ নিজ অস্থায়ী প্যান্ডেলে অবস্থান করবেন। সেখানে অবস্থানরত দিনাজপুর ও লালমনিরহাট জেলার নেতাকর্মীরা অবস্থান করছেন।
এদিকে মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামু জানান সমাবেশ স্থলে হঠাত করে সন্ধার পর থেকে মোবাইল নেটওর্য়াক হাওয়া হয়ে গেছে। ফলে এখান থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। এর জন্য সরকারকে দতায়ি করে এটা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন তিনি।
এম২৪নিউজ/আখতার