আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বাড়ি ফিরল আবু ত্ব-হা ও তার দুই সফর সঙ্গী

নিউজ ডেস্ক:

রংপুর মহানগর আমলি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে পরিবারের কাছে ফিরল আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার দুই সফর সঙ্গী।

শুক্রবার রাত সাড়ে ১১ টায় রংপুর মহানগর আদালত থেকে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত আদনানসহ দুইজনকে তাদের পরিবারের কাছে হস্থন্তার করেন।

শুক্রবার (১৮ জুন) রাত সোয়া ৯টার দিকে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে তাদের মহানগর আমলি আদালতে (কোতোয়ালি) নেওয়া হয়।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১৮ জুন) বিকেল ৫ টায় রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন। তারা আরও জানান, রংপুরে তার প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার হন। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমরা অপর সঙ্গীদের সন্ধান পাই। আদনান গাইবান্ধায় ছিলেন বলে (ডিবি) জানান।

এর আগে শুক্রবার দুপুরে উদ্ধারের পর ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

রংপুর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেল ৩টার দিকে তাকে রংপুুুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়ার শ্বশুরবাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply