
রংপুর অফিস:
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া একটি আধুনিক রংপুর সিটি করর্পোরেশন গড়তে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট চাইছেন ভোটারদের কাছে।
আজ রোববার মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গনসংযোগে এসে ভোটারদের এসব আহবানের কথা বলেন তিনি।
নৌকা মার্কার মেয়র প্রার্থী ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করর্পোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করর্পোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দিবেন নগর বাসী।
জনসংযোগ কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বর্ন্যা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার