
স্টাফ রিপোর্টার (রংপুর):
দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আসাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
অসুস্থ বোধ করায় শুক্রবার সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলার ১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে র্যাব-১৩ রংপুর। সেখানে তাকে র্যাবের প্রহরায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে মামলার প্রধান এ অভিযুক্তকে।
শনিবার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আসাদুলের শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার সন্ধ্যায় র্যাব সদস্যরা তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগহ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার