
রংপুর অফিস:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ইভিএম একটা জালিয়াতি যন্ত্র, দুর্বল যন্ত্র, এ যন্ত্রের মাধ্যমে এসি রুমে থাকা স্যুট কোট পরিহিতরা নিজেদের মতো করে ফল তৈরি করতে পারে, নির্বাচন কমিশন যা খুশি তা করতে পারে, কারণ এটির মাধ্যমে ফল পুনরায় গণনা করা সম্ভব নয়, পেপারলেস যন্ত্রটি একটি বাণিজ্যিক যন্ত্র ছাড়া কিছু না।
আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুরে একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে এসে আরডিআরএস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
আগামী ১০ ডিসেম্বর নিয়ে রাজনীতি নিয়ে যা ঘটছে তা অনাকাঙ্খিত, কেননা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট হচ্ছে রাজনৈতিক দলের মিছিল মিটিং সভা করার অধিকার থাকা, মতপ্রকাশের স্বাধীনতা থাকা। কিন্তু বর্তমানে খেলার শ্লোগান চলছে, আসলে এটা কোন খেলা বলি খেলা না কোন খেলা। তবে এই খেলার মধ্যদিয়ে রাজনীতিকে খেলোতে পরিণত করা হয়েছে। এটি নিয়ন্ত্রিত গণতন্ত্রের পুর্বাভাস। পুলিশ অনুমতি দিতে পারতো, কিন্তু অনুমতি দেয়নি। কেননা পুলিশ নিরপেক্ষ প্রতিষ্ঠান নয় বরং পক্ষপাতদুষ্ট চরম দলীয়করণের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি আরো বলেন, ইসি আস্থা তৈরী করতে পারেনি, গাইবান্ধার নির্বাচন স্থগিত করে ও তদন্তের ব্যবস্থা করে ইতিহাস সৃষ্টি করেছিলো কিন্তু তদন্তে রাঘব বোয়ালদের বাদ দিয়ে চুনোপুটিদের চিহিৃত করে দোষি করে শাস্তির সুপারিশ করেছে। যা মানুষের আস্থা নষ্ট করেছে।
ড. বদিউল আলম মজুমদার ইভিএম নিয়ে বলেন, ইভিএম একটা জালিয়াতি যন্ত্র, দূর্বল যন্ত্র, এ যন্ত্রের মাধ্যমে এসি রুমে থাকা স্যুট কোট পরিহিতরা নিজেদের মতো করে ফল তৈরী করতে পারে, নির্বাচন কমিশন যা খুশি তা করতে পারে, কারণ এটির মাধ্যমে ফল পূণরায় গণনা করা সম্ভব নয়, পেপারলেস যন্ত্রটিএকটি বানিজ্যিক যন্ত্র ছাড়া কিছু না। তাছাড়া ইভিএমে ভোটাররা ভোট দিতে চায় না, ইতিপূর্বে ইভিএম ব্যবহারের পরিসংখ্যান তাই বলছে, ভোটাররা ইভিএমে অনাগ্রহী থাকা সত্বেও ইভিএমে ভোটের আয়োজন কেন তা বোধগম্য নয়। এই ইভিএম নিয়ে নির্বচন করা একটি আত্মঘাতি ঘটনা।
তিনি আরো বলেন, এই সরকারের আমলে দুটি জাতীয় নির্বাচন হয়েছে, একটি একদলীয় ও অন্যটি জালিয়াতি নির্বাচন। আর এই নির্বাচন যদি ভালো নয়, অংশ গ্রহণমুলক কিংবা স্বচ্ছ না হয় তাহলে জাতিকে চরম মুল্য দিতে হবে। তাই আমাদের জন্য হলেও, আগামীর প্রজন্মের জন্য হলেও সবাইকে সজাগ থেকে একটি নিরপেক্ষ ভোটের আয়োজন করা। এসময় উপস্থিত ছিলেন সুজন রংপুর মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, সুজন রংপুর সমন্বয়কারী রাজেশ দে রাজু।
এম২৪নিউজ/আখতার