ঈদুল আজহা উপলক্ষে রংপুরে ভিজিএফ কর্মসূচির ২ হাজার ৮’শ টন চাল বরাদ্দ

রংপুর অফিস:

ঈদুল আযহা উপলক্ষে রংপুর জেলার অতিদরিদ্র অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে দুঃস্থদের জন্য খাদ্য (ভিজিএফ) কর্মসূচির আওতায় জেলায় ২ হাজার ৮ শো মেট্রিক টনের বেশী ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে ।

জেলা ত্রাণ,পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় রংপুর জেলার ৩ পৌরসভা এবং ৮ উপজেলার ২ লাখ ৮৬ হাজার ৬৪৭ টি অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের জন্য এসব চাল বরাদ্দ দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত¡াবধানে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় তালিকাভুিক্তর মাধ্যমে ৮ উপজেলার ৭৬টি ইউনিয়ন এবং বদরগঞ্জ, পীরগঞ্জ ও হারাগাছা এই ৩ পৌরসভার তালিকাভুক্ত প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। ঈদুল আযহার পূর্বেই দরিদ্র ও নি:স্ব পরিবারগুলোর মধ্যে এসব ভিজিএফ চাল বিতরণ শেষ করা হবে, যাতে তারা ঈদ উৎসব উদযাপন করতে পারে।

এই কর্মসূচির আওতায় সদর উপজেলায় ১৫ হাজার ৬০২টি ভিজিএফ কার্ডধারী পরিবার, মিঠাপুকুরে ৬৮ হাজার ৫৮৪ টি, পীরগঞ্জে ৩৮ হাজার ১৩২ টি, পীরগাছায় ৪৮ হাজার ৫১১ টি, কাউনিয়ায় ২৭ হাজার ৬৬৫ টি, গঙ্গাচড়ায় ৪২ হাজার ৩৯৮ টি, বদরগঞ্জে ২৩ হাজার ৮৭৪ টি এবং তারাগঞ্জ উপজেলায় ১৩ হাজার ৬৬৬ টি পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছে।

এ ছাড়াও বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচির আওতায় বদরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার, পীরগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১ টি ও হারাগাছ পৌরসভায় ১ হাজার ৫৪০ টি পরিবারের মধ্যে এসব চাল বিতরন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply