রংপুরে নিরাপদ খাদ্য তৈরিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে পদক্ষেপের উপকরন বিতরণ

রংপুর অফিস:

পরিবেশ গত সচেতনতা মুলক আলোচনা সভা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে উপকরন বিতরন করেছে পদক্ষেপ মানবিক উন্নয় সংস্থা।

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্রাকটিসেস প্রকল্পের আওতায় ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবংপল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গতকাল বুধবার সন্ধ্যায় নগরির স্টেশন এলাকায় জোনাল অফিসে আনুষ্ঠানিক ভাবে এই উপকরন বিতরন করা হয়।

অনুষ্ঠানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টও মাহবুবার রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার সৌরভ চন্দ্র বর্মন, কাউন্সিলর হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর আকরাম হোসাইন।

প্রকল্প ব্যবস্থাপক আয়শা সিদ্দিকার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মোস্তাফিজুল গনি।

পরে পদক্ষেপ মানবিক উন্নয় সংস্থার সিও বাজার শাখার ১শ’ ২ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে তিন ধরনের ডাষ্টবিন, মাছ, মাংশ ও সবজী সালাদ কাটার জন্য পৃথক চপিং বোর্ড, ছুরি, ফৃস্ট এইড বক্স, কর্মীদেও পরিস্কার পনিচ্ছন্ন থাকার জন্য হ্যান্ড গ্লোবস এ্যাপ্রোন, মাস্ক, হেয়ার ক্যাপসহ নিরপদ খাবারের মূলনীতি সংবলিত ডিসপ্লে বোর্ড বিতরন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply