
নিউজ ডেস্ক:
‘‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানে শিক্ষার্থীর মধ্যে এক হাজার গাছের চারা বিতরণ করলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। আজ শনিবার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে এসব চারা বিতরণ করা হয়।
অত্র প্রতিষ্ঠানে আয়োজিত চারা বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর রেঞ্চের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলে এলাহী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর।
প্রধান অতিথি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রংপুরকে একটি সবুজ শ্যামল নগর গড়ে তুলতে সবার সহযোগিতা চান। পরে তিনি শিক্ষার্থীদের জন্য মৌসুমি ফলসহ বিভিন্ন ফল ঔষধি গাছের চারা বিতরণ করেন।

২ thoughts on “শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন রংপুর পুলিশ সুপার (ভিডিওসহ)”
Comments are closed.