এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন রংপুর ডিসি

নিউজ ডেস্ক:

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এতিম শিশুদের (বালিকা) সঙ্গে নিয়ে ইফতার করেছেন। বুধবার ( ১৪ এপ্রিল) রংপুর সরকারি শিশু পরিবার (বালিকা) এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দোয়া করা হয়। এসময় জেলা প্রশাসক সরকারি শিশু পরিবার (বালিকা) এর শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply