
নিউজ ডেস্ক:
সদ্য ঘোষিত এমপিওভুক্তির তালিকায় রংপুর জেলায় ৪১ শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এমপিওভুক্তির সংবাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদেরও আনন্দ উল্লাসের কমতি নেই।
শিক্ষামন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রংপুরের ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২টি উচ্চ বিদ্যালয়, ১টি ভোকেশাল উচ্চ বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় ও কলেজ, ৪টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪টি বিএম কলেজ, ২টি ডিগ্রি কলেজ, ১টি কৃষি কলেজ, ২টি দাখিল মাদরাসা, ২টি আলিম মাদরাসা, ১টি কামিল মাদরাসাসহ মোট ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:
রংপুর সদরের নাজির দিঘর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সোনার চান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জানকি ধাপেরহাট উচ্চ বিদ্যালয়, উত্তম উচ্চ বিদ্যালয় ও কলেজ, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ, আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, জাহেদা খাতুন গালর্স স্কুল এ্যান্ড কলেজ, রংপুর সিটি কলেজ, সাহেবগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ, মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসা।
বদরগঞ্জ উপজেলার গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর আর্দশ উচ্চ বিদ্যালয়, রোস্তমাবাদ উচ্চ বিদ্যালয়, চান্দামারি উচ্চ বিদ্যালয়, ভিআইপি শাহাদৎ হোসেন কলেজ, ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদরাসা।
তারাগঞ্জ উপজেলার হাতিবান্ধা উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ কারিগরী ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ,
গঙ্গাচড়া উপজেলার তালুকভুবন বকশীগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তুলশীরহাট উচ্চ বিদ্যালয়, সাউদপাড়া ইসলামিয়া আলিম মাদরাসা, গঙ্গাচড়া মহিলা কলেজ।
পীরগাছা উপজেলার মহিশাকুড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মকররমপুর উচ্চ বিদ্যালয়, রাজবাড়ি উচ্চ বিদ্যালয়, পাওটানাহাট বালিকা দাখিল মাদরাসা, খাদিজা আবেদীন চৌধুরানী কলেজ, খন্দকার আব্দুল করিম মিয়া বিএম কলেজ, রহিম উদ্দিন ভরসা ডিগ্রী মহিলা কলেজ।
কাউনিয়ার উপজেলার শিবু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, পাটোয়ারিটারি দাখিল মাদরাসা, বেইলী ব্রীজ কৃষি কলেজ।
মিঠাপুকুর উপজেলার আদারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, শীতলগাড়ি উচ্চ বিদ্যালয়, আর্দশ উচ্চ বিদ্যালয়, শেরপুর উচ্চ বিদ্যালয়, গোপালপুর ড.এম আর মহিলা টেকনিক্যাল এ্যন্ড বিএম কলেজ,
পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কাদিরাবাদ দ্বি-মুখি ভোকেশনাল উচ্চ বিদ্যালয়, শানেরহাট কেজে ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ, ভেন্ডাবাড়ি মহিলা কলেজ।
এমপিও ভুক্তি বিষয়ে কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে এমপিও বিহীন থাকার পর। সরকার এমপিও দেয়ায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।সেইসাথে সরকার প্রধান জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।