
স্টাফ রিপোর্টার:
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেছেন, সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানা পুলিশকে সংবাদ দিতে হবে। সব সময় নিজ নিজ এলাকায় দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে।
তিনি আরো বলেন, সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহলাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে। নিজ নিজ এলাকা অসামাজিক কার্যকলাপ দূর করতে পুলিশকে খবর দিতে হবে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কোন অপরাধ সংঘটিত হওয়ার কোন খবর পেলে তাৎক্ষিনক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা অবহিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ গ্রাম পুলিশের সহযোগিতা চান। এসময় সকল গ্রাম পুলিশগন প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
রবিবার রংপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মত বিনিময় সভায় রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেনসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

