ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিকৃতি’র প্রতিবাদে মানববন্ধন, রনি’র শাস্তির দাবি

স্টাফ রিপোর্টার, রংপুর:

জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি কর্তৃক বিকৃতির প্রতিবাদে রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর কাচারি বাজারে রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিন চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন, জেলা যুবলীগের সদস্য জাহিদ হোসেন, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিনাত হোসেন লাভলু ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, রংপুর মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সৈকত হোসেন, উপ দপ্তর স¤পাদক আরিফুল জামান, সমাজকল্যাণ সম্পাদক অনিক হোসেন, বেরোবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, রংপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মঞ্জুরুল ইসলাম মানিক প্রমুখ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর যে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে গোটা জাতি উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন স্বার্বভৌম দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ যুক্ত হয়। সেই ভাষণ বিকৃতি করে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ধৃষ্টতা দেখিয়েছেন। এজন্য দল থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশ নেন রংপুর জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা ও মহানগর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ জেলা শাখা, শেখ রাসেল স্মৃতি সংসদ জেলা শাখা ও বাংলাদেশ অনলাইন এক্টিভিট ফোরাম সংগঠনের নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/এসএ