
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রংপুরের নিম্ন আয়ের মানুষসহ শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ তিন হাজার পরিবারের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে রংপুরের বিভিন্ন স্পটে আজ বুধবার (২০ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
এ উপলক্ষে দুপুরে রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম এর নিকট ৭৫০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তরের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপনসহ চেম্বারের পরিচালকবৃন্দ।
সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান এর মাধ্যমে ৫০০ প্যাকেট ও রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম এর মাধ্যমে ২৫০ প্যাকেট খাদ্য সামগ্রী এবং বাকী ২২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মমর্তা ও পরিচালকবৃন্দ করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, দোকান কর্মচারী, আদিবাসী সম্প্রদায় এবং অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে ঈদের আগের দিন পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করবে।
এম২৪নিউজ/আখতার।